× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকারি জমি দখলের অভিযোগ নিষিদ্ধঘোষিত শ্রমিকলীগ নেতার বিরুদ্ধে

উজিরপুর (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫ ২২:৩৬ পিএম

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫ ২২:৩৮ পিএম

সরকারি জমি দখলের অভিযোগ নিষিদ্ধঘোষিত শ্রমিকলীগ নেতার বিরুদ্ধে

বরিশালের উজিরপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী-শ্রমিকলীগের উজিরপুর পৌরসভার সহসভাপতি সেলিম রাড়ী প্রকাশ্যে উজিরপুর মডেল থানার সরকারি জমি দখল করে মাছের ঘের নির্মাণ করছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন দীর্ঘদিন ধরে নীরবতা অবলম্বন করছে, যা দখলবাজিকে উৎসাহ দিচ্ছে। 

স্থানীয়রা জানান, সেলিম রাড়ী শুধু শ্রমিকলীগ নেতা নয়, তিনি কারিকর বিড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতির দায়িত্বও পালন করছেন। বর্তমানে তিনি প্রভাবশালী রাজনৈতিক নেতার ছত্রছায়ায়  এবং স্বঘোষিত সাংবাদিক নেতার নিকট আত্মীয় হওয়ায় থানার জমি দখল করে মাটি কেটে ঘের নির্মাণ করেছেন । 

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় জানান, নিষিদ্ধ সংগঠনের নেতা সরকারি জমি কেটে নিজের স্বার্থসিদ্ধি করছেন কিন্তু প্রশাসন কোন ধরনের ব্যবস্থা নেয়নি ।

স্থানীয়রা আরও জানায়, আওয়ামী আমলে তার ছেলে মো. রিয়াদ বাড়ী উজিরপুর আলহাজ্ব বি এন খাঁন ডিগ্রি কলেজ শাখার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছে। বর্তমানে সে নিজেকে ‘সমন্বয়ক’ পরিচয় দিয়ে  দখলবাজিসহ মাছের ঘের নির্মাণে সরাসরি অংশ নিচ্ছে।

এ বিষয়ে উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মহেশ্বর মন্ডল জান, বিষয়টি আমি আপনাদের মাধ্যমে শুনেছি, জরুরী ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

উজির মডেল থানার অফিসার ইনচার্জ, মো. রকিবুল ইসলাম বলেন , মাটি কাটার বিষয়টি শুনেছি এবং অভিযুক্ত ব্যক্তিকে ডেকে আনা হয়েছে, তিনি নিজ খরচে মাটি ভরাট করে দিবেন। 

এ বিষয়ে সাবেক আওয়ামী শ্রমিকলীগের উজিরপুর পৌরসভার সহসভাপতি সেলিম রাড়ী কে মোবাইল ফোনে চেষ্টা যোগাযোগের চেষ্টা করলে তার ব্যবহারিত মোবাইল ফোনটি বন্ধ দেখায়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা