× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুর জেলায় বৈষম্য নিরসনে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

রংপুর অফিস

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫ ১৯:০৭ পিএম

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫ ১৯:১৯ পিএম

রংপুর জেলায় বৈষম্য নিরসনে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

হরতালের হুঁশিয়ারি দিয়ে রংপুর জেলায় বৈষম্য নিরসনে উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে সম্মিলিত ছাত্র-জনতার প্লাটফর্ম ও রেভিটা বাংলাদেশ।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি হলরুমে সংবাদ সম্মেলন করে এ আল্টিমেটাম দেন সম্মিলিত ছাত্র-জনতার প্লাটফর্মের সভাপতি আবুল কাশেম।  
সংবাদ সম্মেলনে সম্মিলিত ছাত্র-জনতার প্লাটফর্মের সাধারণ সম্পাদক সিয়াম আহসান আয়ান লিখিত বক্তব্যে জানান, স্বাধীনতা পরবর্তী ৫৪ বছরে রংপুরের মানুষকে দেশের সকল অঞ্চল থেকে সুকৌশলে, ব্যক্তি, গোষ্ঠী, দল ও লবিস্ট গ্রুপ তাদের নানামুখী ফায়দা হাসিলের লক্ষ্যে পিছিয়ে রেখেছে। বিভিন্ন সরকারের আমলে রংপুর থেকে শিক্ষা বোর্ড, বিমানবন্দর, ইপিজেড, বিকেএসপি, বিশ্ববিদ্যালয়, প্রশিক্ষণ কেন্দ্রসহ কয়েকশ’ প্রতিষ্ঠান এখন বিভাগীয় সদর থেকে বহুদূরে। অথচ এগুলো অন্যান্য বিভাগীয় সদরের মতো রংপুর বিভাগীয় সদরেরই প্রাপ্য ছিল। রংপুর বিমানবন্দর ইচ্ছাকৃতভাবে সৈয়দপুরে নিয়ে যাওয়া হয়েছে- যাতে করে রংপুরে কোনোভাবেই ব্যবসা-বাণিজ্যের প্রসার না ঘটে। রংপুরে যা বরাদ্দ আসে সব বিমানবন্দর কেন্দ্রিক হয়ে যায়। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে, ওই বিমানবন্দরের শতকরা ৯০ ভাগ যাত্রী রংপুরের।
তারা বলেন, বিভাগের আট জেলার মধ্যবর্তী স্থানে অবস্থিত হওয়ার পরেও রংপুর থেকে শিক্ষা বোর্ডসহ বিভিন্ন বিভাগীয় প্রতিষ্ঠান এখন নীলফামারী ও দিনাজপুরে। এমনকি ১ হাজার শয্যাবিশিষ্ট চীনা হাসপাতালও নীলফামারীতে নেওয়ার পায়ঁতারা চলছে। ফলে, এ প্রতিষ্ঠানগুলোতে সেবা গ্রহণ করতে হলে লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধাবাসীকে দীর্ঘ পথ যেতে হয়। এছাড়া প্রতি বছর বাজেটে রংপুর বিভাগ প্রাপ্যতা অনুযায়ী বরাদ্দ পাচ্ছে না। ফলে অন্য জেলার তুলনায় পিছিয়ে পড়ছে রংপুর। সংবাদ সম্মেলনে ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে কোনো সাড়া না মিললে পূর্ণদিবস হরতাল পালনের ঘোষণা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সম্মিলিত ছাত্র-জনতার প্লাটফর্মের মূখপাত্র আহসান উল হক তুহিন, জান্নাত আনজুম, রেভিটা বাংলাদেশের রংপুর বিভাগীয় সভাপতি নাহিদ হাসান খন্দকার, সাধারণ সম্পাদক হামিম মুন্তাসির অহনসহ অন্যরা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা