× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিজয়ের একদিন আগে মুক্ত হয় বান্দরবান

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫ ১৮:৫২ পিএম

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫ ১৯:২৪ পিএম

বিজয়ের একদিন আগে মুক্ত হয় বান্দরবান

১৯৭১ সালের বিজয়ের একদিন আগে ১৪ ডিসেম্বর বান্দরবান পার্বত্য জেলা (তৎকালীন বান্দরবান মহকুমা) থেকে পাক-হানাদার বাহিনীকে বিতাড়িত করে লাল-সবুজের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। এর মধ্য দিয়ে ১৪ ডিসেম্বর ঘোষিত হয় বান্দরবান হানাদারমুক্ত দিবস।

১৯৭১ সালে নভেম্বর মাসে প্রথম সপ্তাহে হানাদার বাহিনীকে পরাস্ত করতে বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ শুরু করে বান্দরবানের দুর্গম গহিন অরণ্যে, যা বর্তমান রোয়াংছড়ি উপজেলা নোয়াপতং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আন্তাহা পাড়া, কানাইজো পাহাড়ি এলাকা।

১৯৭১ সালের ১৬ নভেম্বর ভোর ৪টায় মুক্তিযোদ্ধাদের ওপর শুরু হয় শত্রুবাহিনীর আক্রমণ। বীর মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব দেন তৎকালীন ইপিআরের সুবেদার মেজর তাহের মোহাম্মদ আলী ওরফে টিএম আলী (অবাঙালি-বিহারি) প্রায় চার ঘণ্টা যুদ্ধ চলার পর যুদ্ধ থামে সকাল ৮টায়। কানাইজো পাড়ার গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শী মং চউ মারমার তথ্যমতে ১৫ নভেম্বর সারা রাত পাকিস্তানি বাহিনীর সঙ্গে যুদ্ধ চলে মুক্তিযোদ্ধাদের। সেই যুদ্ধে শহীদ হন মুক্তিযোদ্ধাদের কমান্ডার সুবেদার মেজর টিএম আলী। পরবর্তী সময়ে বান্দরবানের বিভিন্ন প্রান্ত থেকে মুক্তিযোদ্ধারা একত্রিত হয়ে হানাদার বাহিনীকে বিতাড়িত করেন। এরপর ১৪ ডিসেম্বর হানাদারমুক্ত হয় বান্দরবান পার্বত্য জেলা।

১৪ ডিসেম্বর বান্দরবান হানাদারমুক্ত দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। 

বান্দরবান পার্বত্য জেলার মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ক্যাপ্টেন (অব.) আবুল কাশেম চৌধুরী বীর প্রতিক জানান, তৎকালীন বান্দরবান মহকুমা প্রশাসক শুক্কুর আলী, বান্দরবান বোমাং সার্কেল চিফ বোমাংগ্রী রাজা মংশৈ প্রু চৌধুরী ও স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র মুহুরীর নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এর মধ্য দিয়ে ১৯৭১ সালে ১৪ ডিসেম্বর ঘোষণা করা হয় বান্দরবান হানাদারমুক্ত দিবস।

বান্দরবান জেলায় স্বাধীনতা যুদ্ধে শহীদ একমাত্র খেতাবধারী মুক্তিযোদ্ধা তাহের মোহাম্মদ আলী (টিএম আলী) বীর প্রতীকের স্মৃতি রক্ষার্থে তার শহীদ হওয়া স্থানটিতে স্মৃতিসৌধ নির্মাণ করার দাবি জানিয়েছেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ক্যাপ্টেন (অব.) আবুল কাশেম চৌধুরী বীর প্রতিক। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা