কাউনিয়া (রংপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫ ১৮:১১ পিএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫ ১৮:১৯ পিএম
রংপুরের কাউনিয়ায় নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুলের ২৭ বছর পূর্তি উপলক্ষে বিদ্যালয়ের নবনির্মিত পল্লী কবি জসীম উদ্দিন (দ্বিতীয়) ক্যাম্পাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় নতুন ক্যাম্পাস মাঠে আয়োজিত অনুষ্ঠানে নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুলের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের
উদ্বোধন করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি কাউনিয়া উপজেলা শাখার সভাপতি মো. লুৎফর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউনিয়া কলেজ গভর্নিং বডির সভাপতি মো. সফিকুল আলম সফি, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহিদবাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, কাউনিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. শাহ মোবাশ্বারুল ইসলাম রাজুসহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে মো. সফিকুল আলম সফি বলেন, দীর্ঘ ২৭ বছর ধরে মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুল এ অঞ্চলের শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
উদ্বোধনী আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, পরিচালনা পর্ষদের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।