× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চরফ্যাশনে হামলায় প্রতিবন্ধীসহ আহত ৪

‎চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫ ১৮:০৬ পিএম

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫ ১৮:১৪ পিএম

চরফ্যাশনে হামলায় প্রতিবন্ধীসহ আহত ৪

‎ভোলার চরফ্যাশনে পাঞ্জেখানা মসজিদের নির্মাণকাজ কেন্দ্র করে হামলা হয়েছে। এতে প্রতিবেশীদের হামলায় এক শারীরিক প্রতিবন্ধীসহ চারজন আহত হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড উত্তর আইচা মোড় মেইন সড়কের পাশে এ ঘটনা ঘটে।

‎‎আহতরা হলেনÑ শারীরিক প্রতিবন্ধী কামরুল ইসলাম, মেহেদী হাসান, মামুন ও মোরশেদা বেগম। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অভিযুক্তরা হলেনÑ একই ওয়ার্ডের প্রতিবেশী আব্দুর রব বেপারী, সানাউল্লাহ, জাকির হোসেন, ইমাম হোসেন, ইউসুফসহ তাদের সহযোগীরা।

‎‎হাসপাতালে চিকিৎসাধীন আহত কামরুল ইসলাম জানান, উত্তর আইচা মোড় মেইন সড়কের পাশে বেপারি বাড়ি পাঞ্জেখানা মসজিদটি চলতি বছরের বর্ষায় মসজিদটি ঝরে হেলে পড়ে। পরে তার প্রতিবেশী আব্দুর রব বেপারি গংরা মসজিদটি ভেঙে দিয়ে সেখানে দোকানঘর নির্মাণ করতে চান।

‎‎তিনি আরও জানান, সমাজের মুসল্লিদের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল সকালে মসজিদের পুনর্নির্মাণ কাজ শুরু করা হলে আব্দুর রব বেপারি গংরা তার ওপর হামলা ও মারধর করেন। তাকে উদ্ধার করতে গেলে তার পরিবারের আরও তিনজন আহত হন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি প্রশাসনের কাছে ন্যায়বিচার দাবি করেন।

‎‎অভিযুক্ত আব্দুর রব বেপারিকে পাওয়া যায়নি। তবে তার ছেলে ইমাম হোসেন বলেন, মসজিদের নির্মাণকাজ নিয়ে স্থানীয় সালিশদারদের মাধ্যমে বিচার হওয়ার কথা ছিল। বিচার সম্পন্ন হওয়ার আগেই নির্মাণকাজ শুরু করায় সেখানে ধস্তাধস্তির ঘটনা ঘটে। শশীভূষণ থানার ওসি ফকরুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা