রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫ ১৭:২৬ পিএম
সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার পাঙ্গাসী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় ওই নারী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মুনছুর আলী হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক।