× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার, তল্লাশি ও টহল বৃদ্ধি

আঞ্চলিক প্রতিবেদক, সুনামগঞ্জ

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫ ১৭:২৩ পিএম

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫ ১৭:২৮ পিএম

সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার, তল্লাশি ও টহল বৃদ্ধি

ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার জেরে দেশের অভ্যন্তরে উদ্ভূত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ও স্বাভাবিক রাখার লক্ষ্যে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শনিবার (১৩ ডিসেম্বর) এরই অংশ হিসেবে  সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তবর্তী সড়কে বিজিবির তল্লাশি ও টহল কার্যক্রম বিশেষভাবে জোরদার করা হয়েছে। বিজিবি জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮-বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি অতিরিক্ত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। পরিস্থিতি গুরুত্ব বিবেচনায় প্রতিদিন নির্ধারিত টহলের পাশাপাশি উল্লেখযোগ্যসংখ্যক বিশেষ টহল মোতায়েন করা হয়েছেÑ যাতে সীমান্তে কোনো প্রকার বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতে না পারে।

এছাড়াও, যেসব এলাকা দিয়ে সম্ভাব্য ক্রসিং বা রিক্রসিংয়ের ঝুঁকি রয়েছে, সেসব গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট স্থাপন করে নিবিড় তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে। স্থানীয় জনসাধারণের চলাচল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এই কঠোর কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন-২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বদা দেশের সার্বভৌমত্ব রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮-বিজিবি) সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা