প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫ ০৮:৫৬ এএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫ ০৮:৫৮ এএম
বাবু বাজারের জমেলা টাওয়ারের নিচতলায় আগুন লাগে। ছবি : সংগৃহীত
ঢাকার কেরাণীগঞ্জে একটি ১২তলা ভবনের নিচতলায় অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার (১৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বাবু বাজারের জমেলা টাওয়ারের নিচতলায় আগুন লাগে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা শাহজাহান সিকদার জামান জানান, ৫টা ৩৭ মিনিটে খবর পাওয়ার পর ৮ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর কেরাণীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজারসহ বিভিন্ন ফায়ার স্টেশনের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়েছে।
ভবনটির নিচতলায় দোকান থাকলেও উপরের অংশ আবাসিক হিসেবে ব্যবহৃত হয় বলে জানান তিনি।