× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রাহ্মণবাড়িয়ার কিশোর গ্যাংয়ের গোলাগুলিতে যুবক গুলিবিদ্ধ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫ ২১:০৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার কিশোর গ্যাংয়ের গোলাগুলিতে যুবক গুলিবিদ্ধ

ব্রাহ্মণবাড়িয়ার কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মোঃ জালাল (২৩) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায়  নবীনগর পৌর এলাকার কালীবাড়িতে এ সংঘর্ষ হয়।

স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হঠাৎ করেই কালীবাড়ি মোড় এলাকায় কয়েক রাউন্ড গুলির শব্দে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় শ্যামগ্রাম ইউনিয়নের শাহবাজপুর গ্রামের রিকশাচালক হেলাল মিয়ার ছেলে জালাল গুলিবিদ্ধ হন। তিনি পৌরসভার ৫নং ওয়ার্ডের মাঝিকাড়া এলাকায় ভাড়ায় থাকেন।
গুরুতর আহত অবস্থায় তাকে নবীনগর সরকারি হাসপাতালে স্থানীয়দের সহায়তায় নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে কুমিল্লা রেফার করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অঙ্কন বিষয়টি নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধ জালালের বক্তব্য অনুযায়ী, হামলাকারীরা নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাচর–বাঁশগাড়ি এলাকার কিশোর গ্যাং সদস্যরা পূর্ব বিরোধ বা ব্যক্তিগত আক্রোশ থেকেই এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করছেন তিনি।

পুলিশ জানায়, আজ সন্ধায় পৌর এলাকার টিএনটি পাড়ায় কোনো একটি বিচার শালিসকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের সদস্যদের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং তার জেরেই গোলাগুলির ঘটনা ঘটে।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামসহ পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, জড়িত ব্যক্তিদের সনাক্ত করতে এবং ঘটনার বিস্তারিত তথ্য উদঘাটন করতে কাজ করছে পুলিশ ।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা