× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাউজানে এনসিপির প্রার্থীকে আওয়ামী লীগের মদদপুষ্ট বললেন দলের একাংশ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫ ২০:৫৩ পিএম

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫ ২১:০৪ পিএম

রাউজানে এনসিপির প্রার্থীকে আওয়ামী লীগের মদদপুষ্ট বললেন দলের একাংশ

চট্টগ্রামের রাউজান আসনে এনসিপি মনোনীত প্রার্থী মহিউদ্দিন জিলানীকে আওয়ামী লীগের মদদপুষ্ট উল্লেখ করে তার মনোনয়ন বাতিলের দাবি তুলেছেন দলটির নেতারা।অন্যথায় এনসিপি প্রার্থীকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলেও দলকে সতর্ক করেছেন এই নেতারা।

শুক্রবার (১২ ডিসেম্বর) ষোলশহর দুই নম্বর গেইটের বিপ্লব উদ্যানে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন রাউজান এনসিপির দুই নেতা। জাহিদুল করিম বাপ্পি ও রেজাউল করিম নামের এই দুই নেতাও ওই আসন থেকে এনসিপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। 

তারা অভিযোগ করেন, মহিউদ্দিন জিলানী আওয়ামী লীগের ঘনিষ্ঠ দোসর এবং রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিমের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। এনসিপির আদর্শ, মূল্যবোধ ও সংস্কারভিত্তিক রাজনীতির সঙ্গে তার আচরণ অসামঞ্জস্যপূর্ণ— এমন মন্তব্যও করেন তারা।

বিবৃতিতে এই দুই নেতা বলেন,  যে ব্যক্তি স্বৈরাচারী শাসনব্যবস্থার সুবিধাভোগী এবং রাউজানের সন্ত্রাসী শক্তির সহযোগী তাকে রাউজানের জনগণের প্রতিনিধি হিসেবে মেনে নেওয়া যায় না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা