× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক কেরাত সম্মেলন ও সমাবেশ

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫ ২০:৩১ পিএম

ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক কেরাত সম্মেলন ও সমাবেশ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, মানুষের তৈরি আইন কখনোই মানুষকে প্রকৃত শান্তি দিতে পারে না। শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ হলো আল্লাহর দেওয়া শরিয়াহভিত্তিক জীবনব্যবস্থা। আওয়ামী ফ্যাসিবাদ এসে এক ধরনের আইন করেছে। পরে আর একজন এসে আরেক ধরনের আইন করে। পৃথিবীর সব শাসক যে আইন করে, তা মূলত নিজের স্বার্থেই করে। 

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে ভাণ্ডারিয়া হাসপাতাল ময়দানে পিরোজপুর যুব উন্নয়ন সোসাইটির আয়োজনে আন্তর্জাতিক কেরাত সম্মেলন ও যুব ছাত্র নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পিরোজপুর-২ সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ শামীম সাঈদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, জামায়াতে ইসলামীর ভাণ্ডারিয়া উপজেলা আমির মো. আমীর হোসাইন, নেছারাবাদ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভাণ্ডারিয়া শাখার সভাপতি আলহাজ বাদশা জোমাদ্দার প্রমূখ। 

পরে সম্মেলনে কেরাত পাঠ করেন শাইখ কারি আহমাদ বিন ইউসুফ আল আযহারী (বাংলাদেশ), কারি আহমাদ আল-জাওহারী (মিসর), কারি মাহদি গুলাম নেযাদ (ইরান), ক্বারি নাযির আসগর (ফিলিপাইন), কারি আনওয়ারুল হাসান শাহ বুখারী কাদেরী (পাকিস্তান)। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিরোজপুর যুব উন্নয়ন সোসাইটির সভাপতি আফজাল হোসাইন সোয়াইব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা