× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাবনায় মদ পানে দুই জনের মৃত্যু

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৫ পিএম

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৬ পিএম

পাবনায় মদ পানে দুই জনের মৃত্যু

পাবনা শহরে অতিরিক্ত মদ পানে সুমন সরকার (৩৫) এবং মামুন (৩২) নামে দুজনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। তবে পরিবার থেকে এ বিষয়ে কোনো কথা বলছে না। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেনÑ পাবনা শহরের গোপালপুর মহল্লার সঞ্চিত সরকারের ছেলে সুমন সরকার এবং রাধানগর মক্তব এলাকার হাবিবুর রহমানের ছেলে মামুন। বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ওসি দুলাল হোসেন বলেন, হাসপাতালের নথিপত্র অনুযায়ী তাদের মৃত্যুর কারণ মদ পান উল্লেখ আছে। কোথা থেকে কীভাবে মদ খেয়েছেন। আর কীভাবে মারা গেল, এ ব্যাপারে তদন্তের পর বিস্তারিত বলতে পারব।

পাবনা জেনারেল হাসপাতালের দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স সুখি খাতুন বলেন, তাদের একজনকে রাত ১২টা এবং অপরজনকে রাত ৩টার দিকে নিয়ে আসা হয়। একজন হাসপাতালে মারা গেলে তাকে তার স্বজনরা নিয়ে যান। আরেকজনকে রাজশাহী নেওয়ার পথে মারা গেছেন।

এদিকে মৃতদের পরিবার মুখ খুলছে না। তারা বলছেনÑ গ্যাস্ট্রিকের কারণে মারা গেছেন। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, ‘পিড’ নামের এক ধরনের বিষাক্ত মদ পানে তারা অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে হাসপাতালে নেওয়ার পর মারা যান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা