× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাদিকে গুলির ঘটনায় চাকসুর বিক্ষোভ মিছিল

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৫ পিএম

হাদিকে গুলির ঘটনায় চাকসুর বিক্ষোভ মিছিল। প্রবা ফটো

হাদিকে গুলির ঘটনায় চাকসুর বিক্ষোভ মিছিল। প্রবা ফটো

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ উসমান হাদীর উপর গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে আয়োজিত এ বিক্ষোভে অংশ নেন চাকসু নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিলে ‘আমরা সবাই হাদী হব, গুলির মুখে কথা কব’, ‘হাদী ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’,  ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও ঘুড়িয়ে দাও’, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে, ডাইরেক্ট একশন’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়।

চাকসু সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা ও ভারতের ষড়যন্ত্রে আগামী নির্বাচন বানচাল করার জন্য এ সকল কর্মকান্ড ঘটাচ্ছে। তারা আমাদের ভাইদেরকে হত্যা করার জন্য বিভিন্ন নীল নকশা করেছে। দেশের ছাত্র-জনতা তাদের বিরুদ্ধে আবারো রাজপথে ঝাপিয়ে পড়ব।’

চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, হাদিকে আমরা কোনো রাজনৈতিক পরিচয়ে চিনি না। পুরো বাংলাদেশের মানুষ চিনে তার আন্দোলন এবং সংগ্রামের জন্য। যারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, তারা সাবধান হয়ে যান। আমরা মনে করি এই হামলার সাথে প্রশাসনের একটি অংশ জড়িত আছে। অতি দ্রুত সন্ত্রাশীদের গ্রেপ্তার করা না হলে আমরা জনগণকে নিয়ে পুনরায় আন্দোলনে নামব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা