× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আদালতের নিষেধাজ্ঞা অমান্য ধান কেটে নেওয়ার অভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিবেদক

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫ ১৮:১৪ পিএম

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৮ পিএম

আদালতের নিষেধাজ্ঞা অমান্য ধান কেটে নেওয়ার অভিযোগ

খুলনার পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে লিখিত বক্তব্য আব্দুল হক বলেন, কমলাপুর মৌজায় বিভিন্ন দাগে ১.৩২ একর জমির মালিক আমরা।

যা চূড়ান্ত রেকর্ড প্রস্তুত হয়েছে। প্রতিপক্ষ গড়েরাবাদ গ্রামের কুদ্দুস সানা, ভিলেজ পাইকগাছা গ্রামের সবুর সানা, ডাবলু সানা, আল-আমিন সানা, মমিন সানা গং আমাদের রেকর্ডীয় জমি দখল করার চেষ্টা করে আসছেন। আমরা নালিশী জমির ওপর নির্বাহী আদালতে ১৪৪ ধারার নিষেধাজ্ঞার মামলা করি। আদালত তদন্ত করে দখল ভিত্তিক স্থিতিয়াবস্থা বজায় রাখতে নোটিশ দেন। আমরা জমিতে ধান রোপন করি। ধান পাকার আগেই কুদ্দুস সানা গং ধান কেটে নেওয়ার হুমকি দিলে আবারও ১৮৮ ধারায় আদালতে আবেদন করলে গত ২০ অক্টোবর ১৮৮ ধারার নোটিস দেন। 

প্রতিপক্ষরা আদালতের দেওয়া ১৮৮ ধারা বলবত থাকা জমি থেকে গত ৮ ডিসেম্বর ধান কাটেন। বিষয়টি আদালতের দৃষ্টিগোচর করালে সেখানে ১০৭/১১৭ ধারা জারি করেন। এত কিছুর পরওও গত বৃহস্পতিবার জমি থেকে ধান নিয় যেতে গেলে আমরা আদালতের আদেশ মানার কথা বললে আমাদের মারপিট করা হয়। প্রতিপক্ষ করিম সানার বক্তব্য জানতে তার মোবাইলে কয়েকবার কল করেও ফোন রিসিভ করেননি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা