× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তারাগঞ্জে স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধাকে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার

তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫ ১৪:২৪ পিএম

রংপুরের তারাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্ণা রায়কে হত্যা মামলায় মোরছালিন নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। প্রবা ফটো

রংপুরের তারাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্ণা রায়কে হত্যা মামলায় মোরছালিন নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। প্রবা ফটো

রংপুরের তারাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্ণা রায়কে হত্যা মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে ওই যুবককে নিয়ে মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্রের বাড়ির পাশে পুকুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়।

এর আগে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার আলমপুর ইউনিয়নের শেরমস্ত বালাপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোরছালিন ইসলাম (২৩) ওই এলাকার রুহুল আমিনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোরছালিন বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায়ের বাড়িতে টাইলস লাগানোর কাজ করেন। গত শনিবার রাতে গোপনে বাড়িতে প্রবেশ করে যোগেশ চন্দ্র ও তার স্ত্রীকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন। রবিবার সকালে উপজেলার রহিমাপুর খিয়ারপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় যোগেশ চন্দ্র রায়ের বড় ছেলে শোভেন চন্দ্র রায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। সেই মামলায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে মোরছালিনকে গ্রেপ্তার করা হয়। 

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, গ্রেপ্তার ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার দেওয়া তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা