× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহীনকে ধরে ফেলল পুলিশ

বগুড়া অফিস

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫ ১২:০৯ পিএম

বগুড়ায় আদালত চত্ত্বর থেকে পালিয়ে যাওয়া আসামি শাহীন ওরফে মিরপুরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। প্রবা ফটো

বগুড়ায় আদালত চত্ত্বর থেকে পালিয়ে যাওয়া আসামি শাহীন ওরফে মিরপুরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। প্রবা ফটো

বগুড়ায় আদালত চত্ত্বর থেকে হাতকড়া খুলে পালিয়ে যাওয়া আসামি শাহীন ওরফে মিরপুরকে (১৯) ১৭ ঘণ্টা পর গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। 

শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে সদর উপজেলার সাবগ্রাম হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহীন ওরফে মিরপুর (১৯) বগুড়া সদর উপজেলার সাবগ্রাম চাঁনপাড়া এলাকার নুর আলমের ছেলে। বগুড়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ ইকবাল বাহার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্ত্বর থেকে হাজিরা শেষে প্রিজন ভ্যানে তোলার সময় হাতকড়া খুলে দৌড়ে পালিয়ে যায় শাহীন।

এর আগে, গত ১০ ডিসেম্বর রাত ৮টার দিকে আকবরিয়া হোটেল সংলগ্ন এলাকায় ঘোরাফেরার সময় আচরণ সন্দেহজনক মনে হলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে সন্ধ্যায় প্রিজন ভ্যানে তোলার সময় ঘটে পালানোর ঘটনা।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ ইকবাল বাহার বলেন, আদালত চত্ত্বর থেকে পালিয়ে যাওয়ার পরপরই বিভিন্ন সূত্রে তার অবস্থান যাচাই শুরু করি। সকালে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা