চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫ ২০:৪২ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫ ২১:০৩ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে চারটি মামলা ও তিনটি মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফ হোসেন দুদুকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তাদের পৃথক
আরেকটি মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের (প্রথম) আদালতে হাজির করা হলে আদালতের
বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম অন্য চারটি মামলায় গ্রেপ্তার
দেখানো হয়। গ্রেপ্তারের পর তাদের পুলিশ প্রহরায় জেলা কারাগারে পাঠানো হয়।
আসামিপক্ষের আইনজীবী সেলিম উদ্দিন খান জানান, রিয়াজুল
ইসলামকে চারটি ও শরীফ হোসেনকে তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আগামী রবিবার গ্রেপ্তারকৃতদের
জামিনের প্রার্থনা করা হবে। সম্প্রতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার ও শরীফ হোসেনকে ঢাকায়
অন্য একটি মামলায় ডিএমপি পুলিশ গ্রেপ্তার করে।