× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেক মেয়র রিয়াজুল জোয়ার্দ্দারসহ দুদু'কে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫ ২০:৪২ পিএম

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫ ২১:০৩ পিএম

সাবেক মেয়র রিয়াজুল জোয়ার্দ্দারসহ দুদু'কে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে চারটি মামলা ও তিনটি মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফ হোসেন দুদুকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তাদের পৃথক আরেকটি মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের (প্রথম) আদালতে হাজির করা হলে আদালতের বিচারক  সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম অন্য চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারের পর তাদের পুলিশ প্রহরায় জেলা কারাগারে পাঠানো হয়।

আসামিপক্ষের আইনজীবী সেলিম উদ্দিন খান জানান, রিয়াজুল ইসলামকে চারটি ও শরীফ হোসেনকে তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আগামী রবিবার গ্রেপ্তারকৃতদের জামিনের প্রার্থনা করা হবে। সম্প্রতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার ও শরীফ হোসেনকে ঢাকায় অন্য একটি মামলায় ডিএমপি পুলিশ গ্রেপ্তার করে।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা