× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উপজেলা শিক্ষা অফিসারের বদলিতে মিষ্টি বিতরণ

শরীয়তপুর প্রতিবেদক

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫ ২০:৩৭ পিএম

প্রাথমিক উপজেলা শিক্ষা অফিস চত্বরে আনন্দ মিছিল করেন শিক্ষকরা। প্রবা ফটো

প্রাথমিক উপজেলা শিক্ষা অফিস চত্বরে আনন্দ মিছিল করেন শিক্ষকরা। প্রবা ফটো

শরীয়তপুরে বিতর্কিত সদর উপজেলা শিক্ষা অফিসারের বদলিতে দোয়া ও মিষ্টি বিতরণ করেছেন শিক্ষকরা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে প্রাথমিক উপজেলা শিক্ষা অফিস চত্বরে প্রাথমিক শিক্ষকের এক অংশ এই দোয়া ও মিষ্টি বিতরণ শেষে তার বদলিতে আনন্দ মিছিল করে

উপজেলা শিক্ষা অফিসার তাজুল ইসলামের বিরুদ্ধে প্রাথামিক বিদ্যালয়ে সরকারি অনুদান থেকে সকল কাজে ৭% থেকে ১০% ঘুষ গ্রহণ এবং শিক্ষক নির্যাতনের অভিযোগ করেন শিক্ষকরা। 

দাসার্ত্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোবিন্দ ও অফিস সূত্রে জানা যায়, ২০২০ সালে শরীয়তপুর সদর উপজেলায় উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে মো. তাজুল ইসলাম  যোগদান করেন । যোগদানের পর থেকে তিনি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি অনুদান থেকে সকল কাজে ৭% থেকে ১০% ঘুষ গ্রহণ করেন। এছাড়াও তাকে শিক্ষক নির্যাতনকারী, শিক্ষকদের মাঝে বিভাজন সৃষ্টিকারী এবং ফ্যাসিষ্ট সরকারের সাবেক এমপির দোসর হিসেবেও উল্লেখ করেন তারা। উপজেলা শিক্ষা কর্মকর্তা 

শরীয়তপুর সদর উপজেলার  ৮৯ নং চাদসার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহিনুর আলম বলেন, দুর্নীতিবাজ উপজেলা শিক্ষা অফিসার তাজুল ইসলামের বদলির খবরে  আমরা খুশি হয়েছি। তবে বদলি করাই সমাধান নয়, তাকে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। 

এ প্রসঙ্গে সদর উপজেলার হোগলা মাকশাহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হায়দার হোসেন বলেন , গতমাসের এক মিটিংয়েও তিনি ঘুষ দাবী করেন । যারা  ঘুষ দেয় না তাদের  বিরুদ্ধে সে নানা রকম অ্যাকশন গ্রহণ করত। 

এ বিষয়ে সদর  উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজুল ইসলামের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কথা বলতে চাননি। 

শরীয়তপুর জেলা সহকারী  প্রাথমিক শিক্ষাকর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, আজকে যে ঘটনাটি ঘটেছে তার সমঝোতা করার জন্য আমি সদর উপজেলা শিক্ষা অফিসে এসেছি। সবাইকে নিয়ে বিষয়টি সমাধান করবো। বিষয়টি খুবই দুঃখ জনক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা