× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেরপুরে বিদেশি মদসহ আটক ১

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫ ২০:২৭ পিএম

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫ ২০:২৯ পিএম

শেরপুরে বিদেশি মদসহ আটক ১
শেরপুরের নালিতাবাড়ীতে ৭২ বোতল ভারতীয় মদসহ রজব আলী নামে এক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকালে তাকে আদালতে পাঠানো হয়। 

এর আগে বুধবার রাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বাতকুচি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে পুলিশ। রজব আলী বাতকুচি এলাকার জয়নাল আবেদীনের পুত্র।

পুলিশ সূত্র জানায়, মাদকদ্রব্য মজুদের গোপন সংবাদের ভিত্তিতে বাতকুচি এলাকার রজব আলীর বসতঘরে তল্লাশি চালায় পুলিশ। এসময় বস্তা ভর্তি কার্টনে রাখা ৭২ বোতল বিভিন্ন ব্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়। একইসাথে রজব আলীকে আটক করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, ‘মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। মাদককারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।’
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা