× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামালপুরে র‌্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

জামালপুর সংবাদদাতা

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫ ১৮:২৭ পিএম

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫ ১৮:৩০ পিএম

জামালপুরে র‌্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

জামালপুরের সরিষাবাড়ীতে র‌্যাব সদস্যের স্ত্রী লিপি আক্তার (৩৩)কে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে চোরচক্রের সদস্যরা। 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোরে সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজার গণময়দান এলাকার ভাড়াটে বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত লিপি আক্তার  কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের বাসিন্দা। তার স্বামী মহর উদ্দিন       বর্তমানে ঢাকার মোহাম্মদপুর র‌্যাপিড অ্যাকশন র‌্যাটালিয়ান (র‌্যাব)-২ এ কর্মরত আছেন। 

স্থানীয়রা জানিয়েছেন, বুধবার রাতে  গৃহবধূ লিপি তার মেয়ে মিথিকে নিয়ে ঘুমিয়ে পড়েন। ভোরে তিনজন চোর অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে  জানালার  গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এ সময় গৃহবধূ লিপি চোরদের শব্দ শুনে ঘুম থেকে উঠেন পড়েন। এ সময় তিনি চোরদের চিনে ফেলার কারণে চোররা গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করে। 

নিহতের মেয়ে মিথি (৮) জানায়, সে তার মায়ের সঙ্গে গুমিয়ে ছিল। 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোরে জানালার  গ্রিল কেটে তিনজন চোর ঘরে প্রবেশ করে। চোরদের প্রবেশের শব্দ পেয়ে  ঘুম ভাঙে মা-মেয়ের।  তার মা চোরদের চিনে ফেলায় তারা তার মায়ের গলায় ওড়না পেঁচিয়ে  শ্বাসরোধ করে পালিয়ে যায়।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ বাচ্চু মিয়া প্রতিদিনের বাংলাদেশ’কে জানান, গৃহবধূর লাশ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় এখও মামলা করা হয়নি। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা