নবনির্বাচিত কমিটির শপথ ও অভিষেক
কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫ ১৮:১৫ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫ ১৮:২২ পিএম
কক্সবাজারে পর্যটকসহ সকল যাত্রীদের সেবার মান আরও বাড়তে চান কক্সবাজার বাস-মিনিবাস মালিক গ্রুপের নবনির্বাচিত কর্মকর্তারা। তারা বলেছেন, সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা, রুট ব্যবস্থাপনা, যাত্রী সেবা উন্নয়ন ও মালিকদের অধিকার নিশ্চিত করতে তারা কাজ করে যাবেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার শহরের একটি কনভেনশন হলে অনুষ্ঠিত কক্সবাজার বাস-মিনিবাস মালিক গ্রুপের নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ ও অভিষেক অনুষ্ঠানে এমন কথা বলেন তারা।
অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি ইকবাল মো. শামসুল হুদা টাইডেল, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমানসহ কমিটির সকল সদস্য শপথ গ্রহণ করেন।
প্রধান নির্বাচন কমিশনার এসএম মোস্তফা আশিকের পাঠ করা শপথবাক্যে অংশগ্রহণ করেন, সহ-সভাপতি আব্দুল মাবুদ, লুৎফুর রহমান, যুগ্ম সম্পাদক হাছান আহমদ, কোষাধ্যক্ষ ছৈয়দুল হক, নির্বাহী সদস্য- হাজী আবদুর রহমান, মো. সোলতান মাহমুদ, জসিম উদ্দিন, মো. ওসমান, মোহাম্মদ ইসমাইল, আবুল মনছুর, মো. নুরুল আলম, মো. আবু সাইয়েদ, জানে আলম। পরে নবনির্বাচিতদের ফুল দিয়ে বরণ করেন নির্বাচন কমিশন সদস্য মোহাম্মদ ওনায়েছ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, কক্সবাজার ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মাসুদ কুতুবী, মোহাম্মদ জুবাইর চৌধুরী মানিক, অধ্যক্ষ সালাহ উদ্দিন, পরিবহন মালিক নেতা গিয়াস উদ্দিন, শ্রমিক নেতা হামিদ উদ্দিন ইউসুফ গুন্নু, জহির উল্লাহ, করিম উল্লাহ করিম, মুফিজুর রহমান, ফরিদুল আলম, আবুল কালাম আবু, মো: ইমরান প্রমূখ।