ভোলা প্রতিবেদক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫ ১৮:০৯ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫ ১৮:২৮ পিএম
এনসিপির ভোলা জেলার নবগঠিত আহবায়ক কমিটি স্থগিত করে তৃণমূলকে প্রাধান্য দিয়ে ৭২ ঘন্টার মধ্যে কমিটি পূর্নগঠিনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে ভোলা জেলা পরিষদের সম্মেলন কক্ষে এনসিপির জেলা নবগঠিত কমিটির বেশিভাগ সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে এনসিপির ভোলা জেলার নবগঠিত কমিটির যুগ্ন সদস্য সচিব মো: ইয়াছিন আরাফাত অভিযোগ করে বলেন, গত ৮ ডিসেম্বর ভোলা জেলার এনসিপির সদ্য ঘোষিত আহবায়ক কমিটি প্রকাশের পরপরই জেলার তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। অনিয়ম ও অবিচারের অভিযোগে ৪০ জন পদত্যাগের সিদ্ধান্ত নেন। আমরা আমাদের অবস্থান থেকে সবাইকে শান্ত রাখার চেষ্টা করছি। আশ্বস্ত করছি যে তৃণমূলকে মূল্যায়নের দাবিটি আমরা কেন্দ্রকে আনুষ্ঠানিকভাবে জানাবো। তাদের সম্মতি ও আলোচনা ভিত্তিতে আজকে আমরা সংবাদ সওম্মলন করি।
এসময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, যুগ্ন সদস্য সচিব তাজিন রহমান, সাংগঠনিক সম্পাদক আতিকুল্লাহ আতিক, সহ সাংগঠনিক সম্পাদক মো: রাকিব, কোষাদক্ষ জহিরুল ইসলাম, সদস্য মহিউদ্দিন, নাসরিন জাহানসহ প্রমূখরা।