× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেক এমপি এবাদুল করিম মারা গেছেন

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫ ১৭:১২ পিএম

 মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। প্রবা ফটো

মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। প্রবা ফটো

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও বিকন ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ এবাদুল করিম বুলবুল (৬৯) মারা গেছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৯টা ৪ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন সন্তান ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি নবীনগরের সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল গ্রামের মৃত ফজলুল করিমের ছেলে। এবাদুল করিম বুলবুল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 

পারিবারিক সূত্রে জানা যায়, গত রবিবার হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর থেকে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

তার সাবেক ব্যক্তিগত সহকারী মোক্তার হোসেন সিকদার জানান, আজ (বৃহস্পতিবার) বাদ আসর গুলশানের আজাদ মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা