× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিমান বাহিনীর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিবেদক

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫ ১৬:২৬ পিএম

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫ ১৬:৫২ পিএম

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে বাংলাদেশ বিমান বাহিনী রিক্রুটস্ ট্রেনিং স্কুল (আরটিএস)-এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে বাংলাদেশ বিমান বাহিনী রিক্রুটস্ ট্রেনিং স্কুল (আরটিএস)-এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

বাংলাদেশ বিমান বাহিনীর ৫৩তম নববিমানসেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে বাংলাদেশ বিমান বাহিনী রিক্রুটস্ ট্রেনিং স্কুল (আরটিএস)-এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন এবং আকর্ষণীয় মার্চ পাস্ট-এর অভিবাদন গ্রহণ করেন। এরপর তিনি কৃতী রিক্রুটদের মাঝে ট্রফি বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে বিমানবাহিনী প্রধান রিক্রুটদের সততা, একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে বিমান বাহিনীর যোগ্য বিমানসেনা হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন যে, তারা অকৃত্রিম দেশপ্রেমের প্রেরণায় উজ্জীবিত হয়ে বাংলার আকাশ মুক্ত রাখার দৃঢ় অঙ্গীকার বাস্তবায়নে সক্রিয় অবদান রাখবে।

নববিমানসেনা দলের প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে মোট ৪৪১ জন রিক্রুট বাংলাদেশ বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হলো। এসি-২ মো. ওমর ইবনে নোমান এবং এসি-২ রেদোয়ান আহম্মেদ যথাক্রমে শিক্ষা ও জেনারেল সার্ভিস ট্রেনিংয়ে সেরা রিক্রুট বিবেচিত হন। এসি-২ মো. ওমর ইবনে নোমান, সার্বিক বিষয়ে কৃতিত্বের জন্য শ্রেষ্ঠ রিক্রুট বিবেচিত হওয়ার গৌরব অর্জন করেন। এর আগে বিমান বাহিনী প্রধান প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছলে বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার, জিইউপি, এনডিসি, পিএসসি এবং রিক্রুটস্ ট্রেনিং স্কুলের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মো. খায়রুল বাসার, পিএসসি তাকে স্বাগত জানান।

সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন এবং স্থানীয় সামরিক ও অসামরিক গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রশিক্ষণ সমাপ্তকারী রিক্রুটদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা