× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোটকেন্দ্রের প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে মধুখালীতে প্রস্তুতিমূলক সভা

মধুখালী (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫ ১৬:০১ পিএম

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৯ পিএম

ভোটকেন্দ্রের প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে মধুখালীতে প্রস্তুতিমূলক সভা

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ফরিদপুরের মধুখালীতে চূড়ান্ত ভোটকেন্দ্রগুলোর প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে প্রাক-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা মাল্টিপারপাস হলরুমে উপজেলা প্রশাসন এবং উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ আদিলের সঞ্চালনায়  বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফকির মো. তাইজুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা এইচ এম নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল আওয়াল আকন। বক্তারা নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং সকলকে দায়িত্ব পালন নিয়ে সচেতন থাকার আহ্বান জানান।

সভায় চূড়ান্তভাবে ঘোষিত ভোটকেন্দ্রগুলোর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানরা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান বলেন, ‘নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি ভোটকেন্দ্রে প্রয়োজনীয় আসবাবপত্র, নিরাপত্তা এবং লজিস্টিক সহায়তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সকলের সমন্বিত প্রচেষ্টায় একটি সফল নির্বাচন আয়োজন সম্ভব।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা