× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেদেপল্লীতে হামলায় সাপুড়ে নিহত

বগুড়া অফিস

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫ ১৩:২৬ পিএম

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫ ১৪:০৬ পিএম

বেদেপল্লীতে হামলায় সাপুড়ে নিহত

বগুড়ার গাবতলী বেদেপল্লীতে হামলার ঘটনায় এক সাপুড়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার নারুয়ামালা ইউনিয়নের প্রথম আরছেও এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. শাকিল (২৫)। তিনি ঢাকা সাভারের বিপ্লবের ছেলে।

জানা গেছে, বুধবার দিবাগত রাত ৩টার দিকে স্থানীয় যুবক রাশেদকে চোর সন্দেহে আটক করে বেদেরা। পরে সকালে রাশেদের আত্মীয়স্বজনরা বেদেপল্লীতে গিয়ে তাকে ছিনিয়ে আনতে গেলে বেদেদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। একপর্যায়ে শাকিলকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। এতে আরও দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাকিলের মৃত্যু হয়। আহত দুইজন হাসপাতলে চিকিৎসাধীন।

গাবতলী মডেল থানার ওসি আনিছুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। রাশেদের দুই আত্মীয়কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। খুব দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা