× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম বন্দরের স্থাপনা বিদেশিদের দেয়ার প্রতিবাদে স্কপের মিছিল

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫ ০০:১২ এএম

বুধবার নগরীর দেওয়ানহাট থেকে এই মিছিল শুরু হয়। প্রবা ফটো

বুধবার নগরীর দেওয়ানহাট থেকে এই মিছিল শুরু হয়। প্রবা ফটো

বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা প্রক্রিয়া বন্ধ এবং লালদিয়ার চর ও পানগাঁও টার্মিনালের ইজারা চুক্তি বাতিলের দাবিতে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) বন্দর অভিমুখে লাল পতাকা মিছিল করেছে।

বুধবার (১০ ডিসেম্বর) নগরীর দেওয়ানহাট থেকে এই মিছিল শুরু হয়। পথে আগ্রাবাদ বাদামতল এলাকায় গেলে পুলিশের নিষেধাজ্ঞায় সেখানে মিছিল শেষ করেন স্কপ নেতাকর্মীরা।

এর আগে দেওয়ানহাট মোড়ে সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক ও বন্দর সিবিএর সাবেক সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার। অনুষ্ঠান পরিচালনায় টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান।

প্রধান বক্তা টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি ও শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত বলেন, সংসদ নির্বাচনের আগ মুহূর্তে সরকারের এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের ন্যূনতম অধিকার নেই।

বক্তব্য দেন শ্রমিক ফেডারেশনের সভাপতি এসকে খোদা তোতন, শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ ম জামাল উদ্দিন, ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি খোরশেদুল আলম, বিএফটিইউসি চট্টগ্রাম বিভাগের যুগ্ম সম্পাদক রিজওয়ানুর রহমান খান, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নেতা হেলাল উদ্দিন কবির, বিএলএফ চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক নুরুল আবসার, জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহেদ উদ্দিন শাহিন, ডক শ্রমিক দলের সভাপতি মো. হারুন, সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম ও বন্দর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইব্রাহীম খোকন প্রমুখ।

সভাপতির বক্তব্যে কাজী শেখ নুরুল্লাহ বাহার বলেন, ঘুষ-দুর্নীতির অজুহাত তুলে জনগণকে বিভ্রান্ত করার প্রচেষ্টা ব্যর্থ হবে। বন্দর উপদেষ্টা বন্দরে দৈনিক আড়াই কোটি টাকা ঘুষ বাণিজ্য হয়Ñ এমন অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, বিগত দেড় বছর আপনারা ক্ষমতায় ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা