× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজশাহীতে গভীর নলকুপে পড়া শিশুকে জীবিত উদ্ধারের চেষ্টা

রাজশাহী অফিস

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫ ২১:০১ পিএম

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫ ২১:০৫ পিএম

উদ্ধার অভিযান পরিচালনা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রবা ফটো।

উদ্ধার অভিযান পরিচালনা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রবা ফটো।

রাজশাহীর তানোর উপজেলায় গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে (আনুমানিক ৩০-৪০ ফুট) পড়ে গেছে দুই বছরের এক শিশু। খবর পেয়ে তানোর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেছেন।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে পাঁচন্দর ইউপির কোয়েল হাট গ্রামের একটি মাঠে এই ঘটনাটি ঘটেছে । শিশুটির নাম সাজিদ (২) সে কোয়ের গ্রামের রাকিব হোসেন পুত্র। 

প্রত্যক্ষদর্শী ও শিশুর পরিবার সুত্রে জানা গেছে,  আজ দুপুরে মায়ের কোল থেকে নেমে খেলার সময় শিশুটি ওই গর্তে পড়ে যায়। শিশুটিকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসকে খবর দেয় এলাকাবাসী। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে শিশুটির কান্নার শব্দ শুনে সরু ওই গর্তে পাইপ দিয়ে অক্সিজেন সরবরাহ শুরু করে এবং উদ্ধার কাজ শুরু করে। 

শিশুটির মা রুনা খাতুন বলেন, মাটিতে আটকে যাওয়া ট্রলি দেখতে আসি, এসময়  আমার বাচ্চাটি কোল থেকে নেমে যায়। তখন গর্তে পড়ে গেলেও দেখিনি। তবে কান্নার শব্দ শুনতে পাচ্ছিলাম।

পরিবার ও গ্রামবাসীর সাথে কথা বলে জানা গেছে, বেশ কিছুদিন আগে ওই স্থানে গভীর নলকূপ স্থানের জন্য পাইপ দিয়ে বোরিং করা হয়। বোরিং করার পর লেয়ারে পানি না পাওয়ায় সেটি পরিত্যক্ত ঘোষনা করে মাটি দিয়ে ভরাট করে দেয়া হয়। বর্ষার বন্যায় সেটি আবার গর্তে পরিনত হয়। তবে, আগাছার কারনে সেই গর্তটি কারো চোখে পড়েনি। এরিপোর্ট লিখার সময় রাত ৯ টায়ও চলছিলো  উদ্ধার অভিযান।

জানা যায়, দুপুর পৌনে ২ টা থেকে ফায়ার সার্ভিস একটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছায়। তবে ভেকু না থাকায় উদ্ধার অভিযান শুরু করতে পারেনি। বিকাল ৫ টায় ভেকু মেশিন আসার পর উদ্ধার অভিযান শুরু হয়। সর্বশেষ ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট এবং ভেকুর সম্বন্বয়ে উদ্ধার অভিযান চলছে। 

ফায়ার সার্ভিসের রাজশাহী জেলার সহকারী পরিচালক দিদারুল আলম জানান, এখন পর্যন্ত শিশুটি জীবিত আছে বলে মনে হচ্ছে। তাকে অক্ষত উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা