× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কালো আইন বাতিল ও বৈষম্য নিরসনের দাবিতে সকশিসের অবস্থান কর্মসূচি

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫ ২০:২৭ পিএম

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫ ২১:০১ পিএম

কালো আইন বাতিল ও বৈষম্য নিরসনের দাবিতে সকশিসের অবস্থান কর্মসূচি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সকশিসের অবস্থান কর্মসূচিতে কালো আইন বাতিল ও বৈষম্য নিরসনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস)। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় সোনারগাঁ সরকারি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।

শিক্ষক-কর্মচারীরা জানান, শিক্ষক-কর্মচারী আত্তীকরণ বিধিমালা ২০১৮-এর কালো আইন বাতিল, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা অধিকার, পদোন্নতি, পে প্রোটেকশন, বদলিযোগ্যতা এবং চাকরির স্থায়িত্ব নিশ্চিত করতেই তারা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। তাদের দাবির মধ্যে রয়েছে, দ্রুত পদ সোপান তৈরি করে পদোন্নতি নিশ্চিত করা, আত্তীকৃত শিক্ষক-কর্মচারীদের পে প্রোটেকশন দ্রুত বাস্তবায়ন, সহজ ও দ্রুততম সময়ে চাকরি স্থায়ী করা, বদলিযোগ্যতা নিশ্চিত করা, একাধিক কলেজে চাকরি গণনাযোগ্য করা এবং নন-ক্যাডার পদকে ক্যাডার পদে উন্নীত করা।

সকশিসের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি সুলতান আহমদ বলেন, বছরের পর বছর শিক্ষকরা বৈষম্যের শিকার হচ্ছেন। আত্তীকরণ বিধিমালার অযৌক্তিক ধারা বাতিল না করলে শিক্ষকদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় থেকে যাবে। দ্রুত বাস্তবসম্মত সমাধান প্রয়োজন।

সকশিসের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (সার্বিক) শেখ আলী আক্কাস বলেন, পদ সোপান ও পে প্রোটেকশন শিক্ষকদের ন্যায্য দাবি। যথাযথ পদায়ন না হলে কর্মপরিবেশে ন্যায়বিচার থাকে না। রাষ্ট্রকে শিক্ষকদের প্রতি দায়িত্বশীল হতে হবে।

আইনুল হাকিম বলেন, চাকরি স্থায়ীকরণ, বদলিযোগ্যতা এবং নন-ক্যাডারকে ক্যাডার পদে উন্নীত করা আজ সময়ের দাবি। দীর্ঘ বৈষম্য কর্মস্পৃহা নষ্ট করছে। যৌক্তিক সমাধান না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

এ সময় উপস্থিত ছিলেন সকশিসের কেন্দ্রীয় কমিটির আয়োজক কমিটির সদস্য কামরুজ্জামান সরকার, প্রভাষক লুৎফর রহমান খান, উম্মে সালমা মোছা. জান্নাতুল ফেরদৌস, খন্দকার দিল আফরোজা, মোহাম্মদ আনোয়ার হোসেন, একেএম আল মামুন সিকদার, নিলুফা ইয়াছমিন, সোহেলী আসমা, এনামুল গনি, এলিজা আক্তার, মুহাম্মদ নাজমুল হোসাইন, সুব্রত কুমার দেব, মোহাম্মদ জুয়েল মিয়া, নীগার আক্তার প্রমুখ। শিক্ষক-কর্মচারীরা জানান, দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও বিস্তৃত হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা