× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজারে ডিসি-এসপির নাম ছবি ব্যবহারে প্রতারণার চেষ্টা

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫ ২০:২৪ পিএম

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫ ২১:০৭ পিএম

কক্সবাজারে ডিসি-এসপির নাম ছবি ব্যবহারে প্রতারণার চেষ্টা

কক্সবাজারের জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের নাম ও ছবি ব্যবহার করে প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। জেলা প্রশাসক এবং সুপারের নাম ও ছবি ব্যবহার করে পৃথক দুটি ফোন নম্বর থেকে হোয়াটসঅ্যাপ খুলে এমন প্রতারক চক্র সক্রিয় হওয়ার কথা বলেছে স্ব-স্ব কর্তৃপক্ষ।

এনিয়ে পৃথকভাবে সামাজিক মাধ্যমে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পক্ষে। এর মধ্যে ডিসি কক্সবাজার নামের ফেসবুক ফেইজে গত মঙ্গলবার দুপুরে বিশেষ সতর্কতা বার্তায় বলা হয়েছে, ‘জেলা প্রশাসক, কক্সবাজার এর নাম ও ছবি ব্যবহার করে প্রতারণা করার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ প্রদান করা হলো। সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।’

পোস্টটির সঙ্গে একটি ছবি ব্যবহার করা হয়েছে। যেখানে ০১৭৬৪৮৮৪৩৯০ নম্বরের হোয়াটসঅ্যাপে ব্যবহার করা হয়েছে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আবদুল মান্নানের ছবি। নিচে নামটিও একই লেখা হয়েছে।

গতকাল দুপুরে কক্সবাজার জেলা পুলিশের ফেসে আরও একটি বিশেষ সতর্কতা পোস্ট দেওয়া হয়। যেখানে বলা হয়েছে, ‘মোবাইল নম্বর ০১৮৬৪৯০১৭৬৫ ব্যবহার করে পুলিশ সুপার, কক্সবাজার জেলার নাম ও ছবির অপব্যবহার করে প্রতারণার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের বিভ্রান্তিকর কর্মকাণ্ডে কারও বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে পরামর্শ প্রদান করা হলো। সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।’

ওখানে ব্যবহার করা ছবিটিতে নম্বরটি হোয়াটসঅ্যাপে পুলিশ সুপার ছবি ব্যবহার করা হয়েছে। কক্সবাজারে পৃথক দুইটি সরকারি প্রতিষ্ঠানের সর্বোচ্চ কর্মকর্তাদের নিয়ে এ ধরনের প্রতারক চক্র করা শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানানো হয়েছে স্ব-স্ব কর্তৃপক্ষ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা