× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আমতলী (বরগুনা) প্রতিবেদক

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫ ২০:১৫ পিএম

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫ ২১:০৮ পিএম

বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বরগুনার আমতলীতে বিএনপি নেতা মকবুল হোসেন খানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে আমতলী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব তুহিন মৃধার সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধনে সহস্রাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেনÑ উপজেলা কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর আলম মাস্টার, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল বাশার তালুকদার, আমতলী সদর ইউনিয়ন যুবদলের সভাপতি ফিরোজ খান তাপস, মহিলা দলনেত্রী খুশি বেগম, উপজেলা যুবদলের সিনিয়র সদস্য সামসুল হক চৌকিদার, পৌর শ্রমিক দলের সভাপতি মিল্টন হাওলাদারসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করে বলেন, বারবার কারা নির্যাতিত বিএনপি নেতা মকবুল হোসেন খান, পৌর বিএনপির সদস্য সচিব জালাল আহমেদ খান এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান খানের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা করা হয়েছে।

তারা বলেন, গত ৫ ডিসেম্বর দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামে জমি নিয়ে দুপক্ষের বিরোধে সংঘর্ষের ঘটনায় স্থানীয় মন্নাফ হাওলাদার ও জামাল গাজী পরস্পর মামলা করেন। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে ওই মামলায় বিএনপি নেতাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিএনপি নেতারা অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার ও ইন্ধনদাতাদের বিচারের দাবি জানান। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মামলা প্রত্যাহার না হলে আমতলীতে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা