× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শীতের দাপটে কাঁপছে উত্তরাঞ্চল, শৈত্যপ্রবাহের ইঙ্গিত

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫ ১০:৪৫ এএম

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫ ১০:৪৬ এএম

কুয়াশা ঢাকা সকালে মাঠে কাজ করছে কৃষক। প্রবা ফটো

কুয়াশা ঢাকা সকালে মাঠে কাজ করছে কৃষক। প্রবা ফটো

দিনাজপুরে শীতের তীব্রতা আরও বাড়ছে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.০ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৯৪%। একই সময়ে দেশের শীতপ্রধান জেলা পঞ্চগড়ের তেতুলিয়ায় তাপমাত্রা নেমে এসেছে ১০.৭ ডিগ্রি সেলসিয়াসে।

দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, `সারাদেশে ধীরে ধীরে শীতের প্রভাব বাড়ছে। উত্তরাঞ্চলে হালকা শৈত্যপ্রবাহের আগাম ইঙ্গিত দেখা যাচ্ছে। ভোর ও রাতে তাপমাত্রা দ্রুত নামে, ফলে মানুষের শরীরে শীত অনুভূতি আরও বেশি হয়।'
শীতকে ঘিরে পোশাক বাজারে ভিড়, এমটাই জানিয়েছেন ব্যবসায়ীরা। হিলির বাজারের কাপড় ব্যবসায়ী সোহেল রানা জানান, গত দু'দিন ধরে শীতের কাপড় কেনার ভিড় বাড়ছে। বিশেষ করে কম্বল, সোয়েটার আর শিশুদের শীতের পোশাক বেশি বিক্রি হচ্ছে। তাপমাত্রা আরও কমলে বিক্রিও বাড়বে।
দিনাজপুর শহরের অটোচালক রফিকুল ইসলাম বলেন, ‘ভোরে রাস্তা একেবারে কুয়াশায় ঢেকে যায়। ঠান্ডায় হাত-পা জমে যায়। তবুও জীবিকার তাগিদে বের হতে হয়। যাত্রীও কম, আয়-রোজগার কমে গেছে।’
স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক মোছা. জাহানারা বেগম বলেন, ‘শীতে সকালে অনেক শিশু স্কুলে আসতে কষ্ট করছে। বিশেষ করে নিম্ন আয়ের পরিবারগুলোর বাচ্চারা পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় বেশি ভোগান্তিতে পড়ছে।’
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা