× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এই জাতির দুর্দিনের সাহস খালেদা জিয়া : মীর হেলাল

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫ ২০:২৪ পিএম

মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় অনুষ্ঠিত দোয়া ও মাহফিলে অংশ নেন ব্যারিস্টার মীর মুহাম্মদ হেলাল উদ্দিন। প্রবা ফটো

মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় অনুষ্ঠিত দোয়া ও মাহফিলে অংশ নেন ব্যারিস্টার মীর মুহাম্মদ হেলাল উদ্দিন। প্রবা ফটো

দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি এই জাতির দুর্দিনের সাহস বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৫ আসনের ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী ব্যারিস্টার মীর মুহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, খালেদা জিয়ার সুস্থতা মানে দেশের গণতন্ত্রের শক্তি ফিরে পাওয়া।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে চট্টগ্রাম- ৫ আসনের সর্বস্তরের জনসাধারণসহ বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় অনুষ্ঠিত দোয়া ও মাহফিলে তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার মীর হেলাল বলেন, আমরা মাথা নত করে আল্লাহর কাছে দোয়া চাই, তিনি যেন আমাদের প্রিয় নেত্রীর দ্রুত আরোগ্য দান করেন। আজ দেশের ভোটাধিকার ফিরিয়ে আনতে, মানুষের মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করতে এবং এই দুঃসময় থেকে উত্তরণে আমাদের ঐক্যের বিকল্প নেই। নেত্রীর আদর্শকে হৃদয়ে ধারণ করে আমরা হাটহাজারীর মানুষকে নিয়ে নতুন ইতিহাস লিখতে চাই।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফতেপুর মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের হাটহাজারী উপজেলার আমীর মাওলানা মাহামুদুল হাসান।

এ সময় হাটহাজারী উপজেলা বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ, সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, পৌরসভা বিএনপির সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক ওহিদুল আলমসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা