চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫ ১৬:৩১ পিএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৫ পিএম
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট ও শিবগঞ্জে আলাদা দুটি ঘটনায় শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার
(৯ ডিসেম্বর) এই দুর্ঘটনা দুটি ঘটে। নিহতদের একজন ভোলাহাটের শিশুশিক্ষার্থী এবং অন্যজন
শিবগঞ্জের বৃদ্ধ পথচারী।
দুপুরে ভোলাহাট
উপজেলায় দলদলী ইউনিয়নের ইসলামপুর মসজিদের সামনে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুটির
নাম হাসান (৮), সে ইসলামপুর গ্রামের আশরাফুলের ছেলে। স্থানীয়রা জানান, স্কুল থেকে বাড়ি
ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই
হাসানের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রলিচালক দ্রুত পালিয়ে গেলেও স্থানীয়রা ছুটে এসে
শিশুটিকে উদ্ধার করেন।
ভোলাহাট থানার
ওসি একরামুল হক এ বিষয়ে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ট্রলিটি আটক করা হয়েছে।
সড়ক ও পরিবহন আইনে নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে।
এদিকে, বেলা ১১টার দিকে শিবগঞ্জ উপজেলায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ছত্রাজিতপুর
বাজারে বাসেদ আলী (৯৩) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হন। নিহত বাসেদ নারায়ণপুর গ্রামের
মৃত রিফাত উল্লাহ’র ছেলে।
শিবগঞ্জ থানার
ওসি হুমায়ুন কবির জানান, রাস্তা পার হওয়ার সময় ধান বোঝাই একটি ভটভটি বাসেদ আলীকে ধাক্কা
দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। আইনি
প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ওসি নিশ্চিত করেন।