× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাগজে কলমে সীমাবদ্ধ দুর্নীতি প্রতিরোধ কমিটির কাজ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫ ১৬:০৭ পিএম

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫ ১৭:০২ পিএম

কাগজে কলমে সীমাবদ্ধ দুর্নীতি প্রতিরোধ কমিটির কাজ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শিক্ষক আ. সাত্তার মিয়া বলেছেন, ‘বছরে একটা সভা ছাড়া দুর্নীতি প্রতিরোধে কোনো কাজ করা হয় না। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির কাজ এখন কাগজে কলমে সীমাবদ্ধ থাকে।


আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। আমাকে বানানো হয়েছে কোটালীপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি। অবৈতনিক হিসেবে এখানে কাজ করছি। বছরে একটি মিটিং ছাড়া সারা বছরে কেউ খোঁজ করেন না আমাদের। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা লাল শাপলা হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সগুফতা হক। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজ, প্রভাষক গাজী আবিদ, উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. সফিউল আজম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম আনসার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আবু তাহের হেলাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহজাহান মোল্লা,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত, উপজেলা সমাজসেবা অফিসার সাধন চন্দ্র বল, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. জসীমউদ্দিন, মুক্তিযোদ্ধা আবুল কালাম দাড়িয়া, মোদাচ্ছের ঠাকুর, সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, ‘আমাদের নতুন প্রজন্মকে পারিবারিকভাবে ও ধর্মীয় শিক্ষার মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে সচেতন করে তুলতে হবে। দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে না পারলে দেশের যথাযথ উন্নয়ন সম্ভব নয়। দুর্নীতি হলো সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির প্রধান বাধা।এ জন্য সকল শ্রেণিপেশার লোকদের ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। সচেতনতা ও নৈতিকতার চর্চার মাধ্যমেই আগামীতে একটি শুদ্ধ ও স্বচ্ছ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। এর আগে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় সঙ্গীতের মাধমে জাতীয় পতাকা উত্তোলন করে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্য নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা