মুন্সীগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫ ১৩:২৮ পিএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫ ১৪:৩৫ পিএম
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর অংশের ওমপাড়া বটতলা এলাকায় মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক অটোযাত্রী নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৯টা ৩৪ মিনিটের দিকে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ঢাকামুখী মাইক্রোবাসের সঙ্গে মাওয়াগামী অটোরিকশার এই সংঘর্ষ হয়।
নিহত আশুদা বেগম (৪৫) শ্রীনগরের ওমপাড়া এলাকার দেলোয়ার শিকদারের স্ত্রী। আহতরা হলেনÑ আব্দুর মহিম (৩০) ও মহসিন (৪৫) এবং আরেকজন অজ্ঞাত।
আহত তিনজনকে উদ্ধার
করে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।
শ্রীনগর ফায়ার সার্ভিসের
স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘খবর পাওয়ার সঙ্গে
সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালিয়েছি। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি জানান, নিহতের মরদেহ উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ সময় থানায় যোগাযোগ করা হলে ওসিকে পাওয়া যায়নিÑ
তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের
জন্য হাইওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।