× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাতকানিয়ায় চানাচুর কারখানাকে দুই লক্ষ টাকা জরিমানা

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫ ২২:২৬ পিএম

সাতকানিয়ায় চানাচুর কারখানাকে দুই লক্ষ টাকা জরিমানা

চট্টগ্রামের সাতকানিয়ায় মানহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর উৎপাদনের দায়ে একটি চানাচুর উৎপাদনকারী প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের দস্তিদার হাট এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

তিনি বলেন, মানহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর, চিপস, মুড়ির মোয়াসহ বিভিন্ন শিশু খাদ্য উৎপাদনের অভিযোগে রফিক চানাচুর নামে একটি কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় কারখানাটিতে স্বাস্থ্যসম্মত পরিবেশের অভাব, অপরিষ্কার কাঁচামাল ব্যবহার এবং মান নিয়ন্ত্রণ ছাড়াই বাজারে পণ্য সরবরাহ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী ও স্যানেটারি ইন্সপেক্টর এই অভিযানের সহযোগিতা করেন ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা