× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজে আটকা পড়া নাবিক উদ্ধার

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫ ২১:২৮ পিএম

ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজে আটকা পড়া নাবিক উদ্ধার

ইউক্রেনের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত এমটি কায়কাউস নামের জাহাজটি তীরের কাছে আনতে গিয়ে জাহাজে আটকা পড়া বাংলাদেশি নাবিক মাহফুজুল ইসলামকে উদ্ধার করা হয়েছে। 

সোমবার (৮ ডিসেম্বর) বুলগেরিয়ার উপকূলে ভাসতে থাকা জাহাজটি থেকে হেলিকপ্টারযোগে তাকে উদ্ধার করা হয়। 

বাংলাদেশ মার্চেন্ট মেরিনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ইউক্রেনের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজটি থেকে বাংলাদেশি নাবিক মাহফুজুল ইসলামসহ যারা জাহাজটি উদ্ধার করতে গিয়ে আটকা পড়েছেন, তাদের সবাইকে উদ্ধার করা হয়েছে।’

এর আগে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর একই জাহাজ থেকে বাংলাদেশি আরও তিন নাবিককে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া নাবিকরা হলেনÑ কুষ্টিয়ার আল আমিন, ঢাকার ধামরাইয়ের হাবিবুর রহমান এবং চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজগর হোসাইন।

প্রসঙ্গত, গত ২৮ নভেম্বর কৃষ্ণসাগর অতিক্রম করার সময় ইউক্রেনের নৌবাহিনীর ড্রোন হামলায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। 

সংশ্লিষ্টরা জানান, ড্রোন হামলায় জাহাজটি বিকল হয়ে পড়লেও প্রাণে বেঁচে যান বাংলাদেশের ৪ জনসহ ২৫ নাবিক। হামলার পর নাবিকদের উদ্ধার করেন তুরস্কের কোস্ট গার্ড। এ সময় জাহাজে থাকা ৪ বাংলাদেশি নাবিকের মধ্যে তিনজনকে উদ্ধার করা হলেও মাহফুজুল ইসলামসহ মোট ১০ জনকে জাহাজটি নিরাপদে তীরে আনার দায়িত্ব দেওয়া হয়। কিন্তু ইঞ্জিন অচল থাকায় তুরস্কের উপকূলে জাহাজটি নোঙর করা সম্ভব হয়নি। পরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢেউ ও স্রোতের মুখে অচল জাহাজটি ভাসতে ভাসতে বুলগেরিয়ার জলসীমায় চলে যায়। এভাবে সাতদিন জাহাজে আটকা থাকার পর হেলিকপ্টারের মাধ্যমে মাহফুজুল ইসলামসহ জাহাজে থাকা নাবিকদের উদ্ধার করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা