× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, জামিন না পাওয়ায় পিপির ওপর হামলা ‎

‎চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫ ২১:১৮ পিএম

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫ ২১:২৩ পিএম

‎ভোলার চরফ্যাশন উপজেলার নজরুল নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সজিব শাহরিয়ার ।

‎ভোলার চরফ্যাশন উপজেলার নজরুল নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সজিব শাহরিয়ার ।

‎ভোলার চরফ্যাশন উপজেলার নজরুল নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সজিব শাহরিয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে জামিন করিয়ে না দেওয়ায় চরফ্যাশন আদালতের অতিরিক্ত পিপি এডভোকেট হযরত আলী হিরনের ওপর হামলার অভিযোগ উঠেছে চেয়ারম্যানের সহযোগীদের বিরুদ্ধে।‎

‎সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর আয়োজনে মতবিনিময় সভা শেষে তাকে গ্রেপ্তারের পর এই হামলার ঘটনা ঘটে।‎
‎গ্রেপ্তার হওয়া সজিব শাহরিয়ার নজরুল নগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার হোসেন মৃধার ছেলে।‎
‎অতিরিক্ত পিপি এডভোকেট হযরত আলী হিরন বলেন, ‘চেয়ারম্যান সজিব শাহরিয়ারকে পুলিশ গ্রেপ্তার করার পর তার সহযোগীরা আমাকে ফোনে আদালত থেকে জামিন করিয়ে আনার প্রস্তাব দেয়। আমি রাজি না হওয়ায় আদালত চত্বর ও আমার চেম্বারে হামলা চালানো হয়। এ সময় আমি আহত হই এবং বর্তমানে চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি।‎
‎গ্রেপ্তার হওয়ায় বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সজিব শাহরিয়ারের বক্তব্য পাওয়া যায়নি।‎
‎দুলারহাট থানার ওসি (তদন্ত) মো. ইয়াছিন জানান, মুজিব নগর ইউনিয়নের একটি জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষকে মারধর ও চাঁদা দাবির অভিযোগে গত ২৩ নভেম্বর নাছির উদ্দিন নামে এক ব্যক্তি বাদী হয়ে সজিবসহ ৯ জনকে আসামি করে একটি জিআর মামলা দায়ের করেন। ঐ মামলার ২ নম্বর আসামি সজিব শাহরিয়ার দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে সোমবার উপজেলা চত্বর থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে। 
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা