× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউসিটিসির ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ফেয়ারওয়েল প্রোগ্রাম

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫ ২১:১২ পিএম

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫ ২৩:১৮ পিএম

ইউসিটিসির ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ফেয়ারওয়েল প্রোগ্রাম

ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম (ইউসিটিসি) ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের অটাম ২০২৫ সেশনের বিদায়ি ছাত্র-ছাত্রীদের ‘ফেয়ারওয়েল প্রোগ্রাম ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৮ ডিসেম্বর) বিভাগীয় প্রধান মুহাম্মদ তাহের হোসাইন সেলিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি সকল বিদায়ি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেন। পাশাপাশি বিভাগের শিক্ষক তাসমিয়া ফাতিমাকেও বিদায় জানানো হয়। 

অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওসমান তার বক্তব্যে বিদায়ি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও কর্মজীবনে সফলতার জন্য দিকনির্দেশনা দেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের অর্জন ভবিষ্যৎ জীবনের ভিত্তি তৈরি করে, তাই শেখা বিষয়গুলো বাস্তবজীবনে প্রয়োগ করতে হবে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর সালাহউদ্দিন আহমেদ এবং গেস্ট অনার ছিলেন অক্সফোর্ড গ্র্যাজুয়েট মি এলেন কাজেনস। এ ছাড়া বিভাগীয় শিক্ষকরা উপস্থিত ছিলেন। শেষে ইংরেজি বিভাগের কালচারাল ক্লাবের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা