× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুন্দরবনে জিম্মি ৪ জেলে উদ্ধার, হরিণ শিকারি আটক

খুলনা অফিস

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫ ২১:০২ পিএম

সুন্দরবনে জিম্মি ৪ জেলে উদ্ধার, হরিণ শিকারি আটক

সুন্দরবনের কয়রায় কোস্ট গার্ডের পৃথক ২টি অভিযানে অস্ত্র ও গোলাবারুদ, জিম্মি জেলে এবং হরিণের মাংস উদ্ধারসহ শিকারি আটক করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত দুলাভাই বাহিনীর সদস্যরা সুন্দরবনের কয়রা নদীর নাগজোড়া খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত রবিবার রাত ৮টায় কয়রা স্টেশনের কোস্ট গার্ড অভিযান চালায়। অভিযানে ১টি একনলা বন্দুক, ১ রাউন্ড তাজা কার্তুজ ও ১ রাউন্ড ফাঁকা কার্তুজসহ ডাকাত দুলাভাই বাহিনীর কাছে জিম্মি থাকা ৪ জেলেকে উদ্ধার করা হয়। 

এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার হওয়া জেলেদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জব্দ হওয়া অস্ত্র ও গোলাবারুদের ব্যাপারে পরবর্তী সময়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মধ্যরাত ২টায় কোস্ট গার্ড কয়রা নদীর ময়দাপেশা খাল ও তৎসংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে তল্লাশি করে ৭২ কেজি হরিণের মাংস, ২টি মাথা, ৩০০ মিটার হরিণ শিকারের ফাঁদ জব্দসহ ৪ হরিণ শিকারিকে আটক করা হয়। জব্দ হরিণের মাংস, মাথা, শিকারের ফাঁদ এবং আটক ব্যক্তিদের ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা