× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেএমপির নতুন কমিশনার জাহিদুল হাসান

খুলনা অফিস

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫ ২০:৫০ পিএম

মোহাম্মদ জাহিদুল হাসান

মোহাম্মদ জাহিদুল হাসান

খুলনা মেট্রোপলিটন পুলিশে (কেএমপি) বড় ধরনের প্রশাসনিক রদবদল করা হয়েছে। নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। সোমবার (৮ ডিসেম্বর)  স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে কেএমপির এই নেতৃত্ব পরিবর্তন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালনকারী এবং সম্প্রতি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জাহিদুল হাসানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ডিআইজি) পদে পদায়ন করা হয়েছে। বিপি নম্বর ৭৬০১০০৮১৮৮-এর এ কর্মকর্তা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছেন।
অন্যদিকে, কেএমপির বিদায়ী পুলিশ কমিশনার ডিআইজি মোঃ জুলফিকার আলী হায়দারকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি পদে। বিপি নম্বর ৬৯৯৯-১০০৫১ এর এ কর্মকর্তা দীর্ঘদিন ধরে খুলনায় পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করছিলেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এই বদলি ও পদায়ন অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মোঃ মাহবুবুর রহমান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা