× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাঁচতে চায় ব্রেন টিউমার আক্রান্ত নিপা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫ ১৯:২১ পিএম

বাঁচতে চায় ব্রেন টিউমার আক্রান্ত নিপা। প্রবা ফটো

বাঁচতে চায় ব্রেন টিউমার আক্রান্ত নিপা। প্রবা ফটো

২৫ বছর বয়সী নিপার মাথায় ধরা পড়েছে জটিল ব্রেন টিউমার। চিকিৎসকরা জানিয়েছেন, জরুরি ভিত্তিতে অপারেশন করতে হবে। আর এতে খরচ লাগবে প্রায় ৭ থেকে ১০ লাখ টাকা। কিন্তু বাবা হারা মেয়ে নিপার পরিবারের সাধ্য নেই এত টাকা খরচ করে চিকিৎসা করানোর। তাই প্রয়োজন সবার একটু মানবিক সহায়তার।

শান্ত, স্নিগ্ধ মুখের মেয়ে বর্তমানে আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের সামনে ১৪ নম্বর বেডে। টাকার কাছে হার মানতে চায় না সে। একটু বাঁচার আকুতি জানিয়ে বার বার বলছে, ‘মা, আমি একটু বাঁচতে চাই... তোমার পাশে দাঁড়াতে চাই।’

কিন্তু কর্মহীন একা মা মেয়েকে বাঁচাতে বড্ড অসহায়। তাই কাঁদছেন অঝোরে। অসহায় মায়ের এই মেয়ের ‘একটু বাঁচার’ জন্য প্রয়োজন সবার ছোট্ট হাত বাড়িয়ে দেওয়া। সকলের ক্ষুদ্র প্রচেষ্টাই হয়তো আবারও আলো ফুটাতে পারে নিপার জীবনে।

সহায়তার জন্য যোগাযোগ: নিলুফা ইয়াসমিন, ঠনঠনিয়া, বগুড়া সদর

বিকাশ নম্বর: ০১৩২৫-৫৫৮৮৬১

ইসলামিয়া ব্যাংক, বগুড়া সদর শাখার হিসাব নম্বর: ২০৫০১১২০২০৬২৯৫১১৫

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা