× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষায় সম্ভাবনা নিয়ে সেমিনার

রাজশাহী অফিস

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫ ১৯:০৮ পিএম

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৩ পিএম

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষায় সম্ভাবনা নিয়ে সেমিনার

দি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশনের (আইআইই) দেওয়া তথ্যমতে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের দ্রুত বর্ধনশীল দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান বর্তমানে নবম। ২০ হাজার ১৫৬ বাংলাদেশি যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য অবস্থান করছেন।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষায় সম্ভাবনা শীর্ষক সেমিনারে এ তথ্য জানানো হয়।

সোমবার (৮ ডিসেম্বর) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কনফারেন্স রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের সহযোগিতায় এবং রুয়েট ক্যারিয়ার ফোরাম আয়োজিত সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের সহকারী পরিচালক আবু ইসমাইল সিদ্দিকী।

এডুকেশন ইউএসএ ও রাজশাহীতে আমেরিকান কর্নারের প্রতিনিধিরা সেমিনারে প্রজেন্টেশন প্রদর্শন ও তাদের মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন। সেমিনারে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে যোগ্যতা, ভিসার আবেদন প্রক্রিয়াসহ প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ নানা দিক তুলে ধরা হয়।

এর আগে এডুকেশন ইউএসএ ও আমেরিকান কর্নারের প্রতিনিধিরা রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুর রাজ্জাকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার ও সহকারী পরিচালক আবু ইসমাইল সিদ্দিকী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা