× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেসবুক পোস্টে কমেন্ট কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫ ১৯:০২ পিএম

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৬ পিএম

ফেসবুক পোস্টে কমেন্ট কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফেসবুক পোস্টে কমেন্ট করা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিবিদ্ধসহ দুপক্ষের ৫ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। 

সোমবার (৮ ডিসেম্বর) রাত ২টার দিকে উপজেলার তারাব পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তারাব পৌরসভার ছাপরা মসজিদ এলাকার আল ইসলামের ছেলে শহিদুল ইসলামকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। এ সময় ৩ রাউন্ড গুলির খোসা উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার তারাব পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর এলাকার মৃত সুজাত আলীর ছেলে সাকিবুল হাসান রূপগঞ্জ মানবাধিকার সংস্থার সদস্য। এ নিয়ে তার নিজস্ব ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন। সেই পোস্টে একই এলাকার আবু দায়েন প্রধানের ছেলে মাহিম চুদ লিং পং লিখে কমেন্ট করেন। এরই জেরে রাত ১১টার দিকে সাকিবুল হাসান ও মাহিমের বাগবিতণ্ডা হয়। পরে রাত ২টার দিকে দুপক্ষের লোকজন পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। দুপক্ষের লোকজনের বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর লুটপাট চালানো হয়। এ সময় শহিদুল ইসলাম নামের এক যুবক গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় দুপক্ষের আরও চারজন আহত হন। তাদেরকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। 

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ফেসবুক পোস্টে কমেন্ট করাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় দুপক্ষের ৫ জনের মতো আহত হয়েছেন বলে জানতে পেরেছি। দুপক্ষের বিরুদ্ধে মামলা দেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা