× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোহনগঞ্জে একাধিক মিনি পতিতালয়ে মাদকসেবীদের আড্ডা

হাওরাঞ্চল প্রতিবেদক

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৩ পিএম

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫ ১৯:২০ পিএম

মোহনগঞ্জে একাধিক মিনি পতিতালয়ে মাদকসেবীদের আড্ডা

নেত্রকোণার মোহনগঞ্জ পৌরশহরে গড়ে উঠছে একাধিক মিনি পতিতালয়। এসব জায়গায় দিনরাত ‘অসামাজিক কার্যকলাপের’ পাশাপাশি চলে মাদক সেবন ও বখাটেদের আড্ডা। এতে শহরের বাসিন্দারা অতিষ্ঠ হয়ে উঠেছেন।

প্রভাবশালীদের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে এসব অসামাজিক কার্যকলাপ চলে আসছে। পুলিশ ওইসব জায়গায় একাধিকবার অভিযান চালিয়ে জড়িতদেরকে গ্রেপ্তার করে আদালতে পাঠালেও দুয়েকদিন পরই আইনের ফাঁকে বেড়িয়ে এসে পুনরায় তারা একই পেশায় লিপ্ত হয়।

অবশেষে এসব অসামাজিক কার্যকলাপের প্রতিকার চেয়ে পুলিশ সুপাররের দ্বারস্থ হয়েছেন শহরের বাসিন্দারা। 

রবিবার (৭ ডিসেম্বর) শহরের ৮০ বাসিন্দার স্বাক্ষরিত একটি অভিযোগপত্র নেত্রকোণার পুলিশ সুপারের কার্যালয়ে জমা দিয়েছেন। এর অনুলিপি জেলা প্রশাসক, সংশ্লিষ্ট থানার ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরেও পাঠিয়েছেন তারা।

অভিযোগপত্রে পৌর শহরের বাসিন্দারা এলাকায় শান্তিপূর্ণ বসবাস অব্যাহত রাখার স্বার্থে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, পৌরশহরের আল-মবিন রোডের একটি বাসায় সাফিয়া আক্তার নামে এক নারী প্রায় দুই থেকে তিন বছর ধরে বসবাস করছেন। ওই বাসিন্দারা দাবি করেছেন, সেখানে রাত-দিন অসামাজিক কার্যকলাপ চলে। পাশাপাশি রাতভর চলে মাদকসেবীদের আড্ডা। বখাটে ও মাদকসেবীদের উৎপাতে এলাকার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। 

বাসিন্দাদের অভিযোগ, বাড়িটিতে নিয়মিত অসামাজিক কর্মকাণ্ড ও মাদকসেবীদের আড্ডা বসে, যা দীর্ঘদিন ধরে তাদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া থানার পূর্বপাশে আমেনা নামের আরেক নারী একইভাবে দীর্ঘদিন ধরেই অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন। এ ধরনের অসামাজিক কর্মকাণ্ডের কারণে শহরের স্থানীয় বাসিন্দারা চরম অস্বস্তিতে ভুগছেন এবং পুরো এলাকার পরিবেশ বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। তারা এ বিষয়ে পুলিশের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।

স্থানীয়রা অভিযোগপত্রে আরও দাবি করেন, এসব অভিযোগে ওই নারীদের অতীতে পুলিশ গ্রেপ্তার করলেও পরে জামিনে মুক্ত হয়ে একই কর্মকাণ্ড আরও বেপরোয়াভাবে চালিয়ে যাচ্ছেন।

মোহনগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান বলেন, দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন বলেন, অভিযোগ পেয়েছি। এ বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে কথা বলব। যৌথভাবে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য থানা পুলিশকে নির্দেশ দেওয়া হবে।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, সংশ্লিষ্ট ইউএনওর সঙ্গে কথা বলে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা