× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাইবার অপরাধ ও কিশোর গ্যাং বড় চ্যালেঞ্জ : পুলিশ সুপার

সিলেট অফিস

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫ ১৮:৪৮ পিএম

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫ ১৯:২৫ পিএম

সাইবার অপরাধ ও কিশোর গ্যাং বড় চ্যালেঞ্জ : পুলিশ সুপার

সাইবার অপরাধ ও কিশোর গ্যাং’কে জেলা পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন সিলেটের নতুন পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম। তবে এ দুটিই বন্ধ করার আশ্বাস দিয়েছেন সিলেটে নতুন যোগ দেওয়া এই পুলিশ সুপার।

সোমবার (৮ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পুলিশ সুপার এ প্রসঙ্গে বলেন, জেলার দুটি চ্যালেঞ্জ, একটি হলোÑ সাইবার অবরাধ বা সাইবার প্রতারণা, অনলাইনে এখন অনেক অপরাধ ও প্রতারণা হচ্ছে, বিকাশ বা নগদে আর্থিক লেনদেনেও প্রতারণা হচ্ছে। এছাড়া অনলাইন জুয়া পুরো দেশেই ছড়িয়ে পড়েছে। আমরা অনলাইন জুয়া বন্ধ করতে চাই। আরেকটি হলোÑ কিশোর গ্যাং। কিশোর গ্যাংও সারাদেশে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। আমি সিলেটে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধ করতে চাই।

গত ২৯ নভেম্বর সিলেট জেলার নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেন কাজী আখতার উল আলম। এর আগে ২৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় (পুলিশ-১ শাখা) জারি করা প্রজ্ঞাপনে আখতার উল আলমকে সিলেটের দায়িত্ব প্রদান করা হয়। নির্বাচনের আগে এই বদলিকে অনেকে নির্বাচনকালীন পদায়ন বলছেন।

সিলেটে যোগ দেওয়ার পর সোমবার প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন নতুন এই পুলিশ সুপার। এ সময় সাংবাদিকরাও সিলেটের বিভিন্ন ইস্যুতে নিজেদের মতামত দেন ও পুলিশ সুপারকে প্রশ্ন করেন।

সিলেটে প্রবাসীদের নিরাপত্তা প্রসঙ্গে এ সময় পুলিশ সুপার বলেন, সিলেট প্রবাসীবহুল এলাকা। আমার প্রথম প্রায়োরিটিতেই থাকবে প্রবাসী যারা আছেন, তারা একটা নির্দিষ্ট সময় দেশে আসেন পরিবারের সঙ্গে সময় ব্যয় করতে, তারা যাতে এই সময়টা নিরাপদে থাকতে পারেন এ বিষয়টা আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখব।

সিলেটের সীমান্ত এলাকার বিভিন্ন অপরাধ প্রসঙ্গে তিনি বলেন, সিলেট সীমান্তবর্তী এলাকা। এখানে ভারতের সঙ্গে ১৮০ থেকে ১৯০ কিলোমিটার সীমান্ত রয়েছে। সীমান্তে মাদক বা চোরাচালান হয় না এটা বললে ভুল বলা হবে। অবশ্যই এসব হয়। এ ব্যাপারে কার্যকরী ব্যবস্থা নিতে হবে। চোরাচালান ও মাদক দমাতে হবে। এ ব্যাপারে আমাদের জিরো টলারেন্স থাকবে।

তিনি  আরও বলেন, সামনে নির্বাচন আছে। বাংলাদেশের ইতিহাসে এবার বেটার নির্বাচন করার কথাটি প্রধান উপদেষ্টা বলেছেন। নির্বাচন যাতে অবাধ হতে পারে, জনগণ যাতে আস্থাশীল থাকে, নির্বাচনের পরিবেশ ভালো তাকে এ ব্যাপারে সবার সহযোগিতায় আমরা ব্যবস্থা গ্রহণ করব।

সড়ক দুর্ঘটনা প্রসঙ্গ তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় অকালেই অনেক প্রাণ ঝরে যায়। এ ব্যাপারে আমরা সচেতনামূলক কার্যক্রম চালাব। চালকের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। সচেতন হলে সড়ক দুর্ঘটনা কমে যাবে।

 তিনি বলেন, কোনো সাংবাদিক যদি হয়রানি মামলার শিকার হন, তদন্তে তার অপরাধ প্রমাণ না পেলে তার নাম বাদ দেওয়া হবে।

শীতকালে সিলেটে অপরাধ প্রবণতা বাড়ে সাংবাদিকের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে আখতার উল আলম বলেন, শীতকালে অপরাধ প্রবণতা বাড়ে। ডাকাতি বেড়ে যায়। এ ব্যাপারে আমরা সচেষ্ট আছি। জেলায় চেকপোস্টের পরিমাণ বাড়ানো হবে। ৩০টি চেকপোস্ট রয়েছে। এছাড়া ৪৬টি মোবাইল টিম মহাসড়কের লিংক রোডে টহলে আছে।এ সময় সীমান্ত হত্যা, সাংবাদিকদের নামে হয়রানিমূলক মামলা, নিরপরাধ ব্যক্তিদের পুলিশের হয়রানি, গত বছরের ৫ আগস্টের পর অনেক ক্ষেত্রে পুলিশের ঘুষ বাণিজ্য বেড়ে যাওয়ার অভিযোগসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকরা মতামত দেন।

সাংবাদিকদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, আপনারা গঠনমূলক সমালোচনা করবেন। গুজব পরিহার করুন। যেকোনো প্রয়োজনে আমাদের সঙ্গে সরাসরি যোগাযাযোগ করবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা