× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুরি করতে গিয়ে ধরা, গণপিটুনিতে যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫ ১৮:০৫ পিএম

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫ ১৮:১৪ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

চাঁপাইনবাবগঞ্জে চুরি করতে গিয়ে স্থানীয়দের কাছে ধরা পড়ে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) সকালে জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোশারফ হোসেন (৩৪) নামে ওই যুবকের মৃত্যু হয়। এর আগে শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে চুরি করতে গিয়ে ধরা পড়েন তিনি।

নিহত মোশারফ হোসেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামো রাজরামপুর-হাজিপাড়ার মৃত দুরুল হোদার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার দিবাগত রাতে মোশারফ তার দুই সহযোগীসহ সদর উপজেলার ইসলামপুর এলাকার একটি বাড়িতে চুরি করতে যান। এসময় তিনি স্থানীয় লোকজনের কাছে ধরা পড়েন। এরপর উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়।

মারধরের পর অজ্ঞাতরা তাকে ২য় মহানন্দা সেতু সংলগ্ন এলাকার একটি আম বাগানে ফেলে রেখে যায়। পরে জরুরি হটলাইন ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় মোশারফকে উদ্ধার করে এবং চিকিৎসার জন্য জেলা হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি নুরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গণপিটুনিতে একজন মারা গেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের শনাক্ত করতে এবং আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ তদন্ত শুরু করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা