পঞ্চগড় প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫ ১৭:১৯ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫ ১৭:২৫ পিএম
উত্তরের জেলা পঞ্চগড়ে শীত জেঁকে বসতে শুরু করেছে। দিনের বেলায় গরম অনুভূত হলেও সকাল ও রাতের শীতের তীব্রতা বেড়ে চলেছে। বেলা গড়িয়ে বিকাল হলেই কমতে থাকে তাপমাত্রা।
সন্ধ্যার পর থেকে সড়ক-মহাসড়কে এ কুয়াশা পড়তে শুরু করে থাকে সকাল ৮টা পর্যন্ত। রাতে বৃষ্টির মতো ঝরতে থাকে কুয়াশা। ভোরবেলা থেকে সড়ক-মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করে যানবাহনগুলো। তবে সকাল থেকে শীত উপেক্ষা করে নিম্ন আয়ের মানুষকে কাজের সন্ধানে বের হতে দেখা গেছে।
সোমবার (৮
ডিসেম্বর) চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড
করা হয়েছে। এর আগে সকাল ৬টায় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
বোদা উপজেলার
শ্রমিক যতিশ চন্দ্র রায় বলেন, শীতের সকালে কাজে যেতে কষ্ট হয়। সকাল বেলা খুবই কুয়াশা
ও ঠান্ডা থাকে। যদি আমাদের শীতের গরম কাপড় দেওয়া হয় তাহলে খুব ভালো হতো।
জেলা শহরের
ভ্যানচালক আইনুল হক বলেন, সকাল বেলা আজকে খুবই কুয়াশা আর ঠান্ডা ছিল। সকালে গাড়ি নিয়ে
বের হয়ে তেমন যাত্রী পাইনি।
আগামী কয়েকদিনের
মধ্যে আরও তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা
জিতেন্দ্রনাথ রায়।